ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের ৩২তম বর্ষপূতিতে প্রীতি সম্মিলনী

Link Copied!

IBBLনিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩২তম বর্ষপূতি উপলক্ষে প্রীতি সম্মিলনী সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর হুমায়ুন বখতিয়ার, এফসিএ, শরিআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈন উদ্দিনসহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ব্যাংকের সকল শাখা ও জোন কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৮৩ সালের ৩০ মার্চ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এ ব্যাংক।
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথির ভাষণে বলেন, ‘ইসলামী ব্যাংক শিল্প ও বাণিজ্যে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। এ ব্যাংকের অর্থায়নে দেশের বস্ত্র ও স্পিনিং, লৌহ ও ইস্পাত, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, আবাসন এবং এসএমই খাতসহ উৎপাদনশীল প্রায় ৪ হাজার শিল্প-কারখানা পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সৃষ্টি হয়েছে ২৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। আমদানি-রপ্তানিসহ বৈদেশিক বাণিজ্যেও শীর্ষ এ ব্যাংক।’
তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ করদাতা এ ব্যাংকের মাধ্যমে বেসরকারি খাতে অর্ধেকের বেশি সার আমদানি হয়। অনলাইনসহ প্রযুক্তিভিত্তিক উন্নত সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে এ ব্যাংক।’
তিনি ব্যাংকের বর্তমান অবস্থানের জন্য উদ্যোক্তা, পরিচালক, নির্বাহী-কর্মকর্তা-কর্মচারিসহ নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।