ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে বিদ্যুৎ বিপর্যয়

Link Copied!

Electryআন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানী আঙ্কারাসহ দেশটির বড় বড় শহরগুলিতে এ ঘটনায় রেল ও বিমান সূচিতে বিপর্যয় দেখা দেয়। বড় বড় মার্কেটগুলি ডুবে ছিল অন্ধকারে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে প্রদেশগুলিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৪০টির মধ্যেই বিদ্যুৎ ছিলো না। এগুলোর মধ্যে রাজধানী আঙ্কারা, ব্যস্ততম শহর ইস্তাম্বুলও রয়েছে।  বিদ্যুৎ না থাকায় এসব শহরগুলির পাতাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বিমানবন্দরগুলিতে প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষে সঙ্কট মোকাবেলা বিভাগ চালু করা হয়েছে।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দ্যাভুতোগলু বলেছেন, বিপর্যয়ের সম্ভাব্য সব কারণ তদন্ত করে দেখা হবে। তবে এটি স্যাবোটাজ কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।
বিদ্যুৎমন্ত্রী তানের ইয়ালদিজ বলেছেন, ‘আমাদের এখন প্রধান কাজ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এটা এমন ঘটনা নয় যা প্রতিনিয়ত ঘটে।’
তিনি বলেন, ‘এটা কোন সন্ত্রাসী হামলা কিনা এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। এটা সাইবার হামলা কিনা আমি তাও বলতে পারছি না।’