ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তি বুধবার

Link Copied!

eranআন্তর্জাতিক ডেস্ক:  পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে ছয় জাতি গোষ্ঠীর চূড়ান্ত চুক্তিতে পৌছানের সময়সীমা শেষ হচ্ছে আজ। নিজেদের দেয়া বাধ্যবাধকতা অনুযায়ী আজ রাতের মধ্যেই চূড়ান্ত চুক্তিতে পৌছতে হবে উভয়পক্ষকে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছিলেন, এখনও কিছু ‘হালকা কিন্তু জটিল’ বিষয় সমাধানে বাকি আছে।
এদিকে ইরান জানিয়েছে বুধবার সকালের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌছা সম্ভব। আল আলম দেশটির একটি বার্তা সংস্থা কূটনীতিকদের উদ্বৃতি করে এ তথ্য জানিয়েছে।
ইরানের পারমানবিক কর্মসূচি বন্ধে গত বছর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন – নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনা চলছে। পশ্চিমাদের দাবি ইরানকে তাদের পারমানবিক কর্মসূচি বন্ধ করতে হবে। তাহলেই  তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হবে। অপরপক্ষে ইরান বরাবর দাবি করে আসছে তাদের পারমানবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং কোন অস্ত্র তৈরীর জন্য নয়। ৩১ মার্চ অর্থাৎ আজ মঙ্গলবারের মধ্যেই উভয়পক্ষকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌছতে হবে। এ লক্ষে গত সপ্তাহে সুইজারল্যান্ডের লুসানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চুক্তির বিষয়গুলি সম্পর্কে বলেছেন, এখনও ‘কিছু হালকা তবে জটিল বিষয় রয়ে গেছে।’
তিনি বলেন, ‘মঙ্গলবার রাতের আগেই একটা সমাধানে পৌছাতে হবে। এজন্য আমরা কঠোর পরিশ্রম করছি’।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ম্যারাথনের মতো দীর্ঘ’ আলোচনা একটি চূড়ান্ত পর্যায়ে পৌছেছে। সম্ভাব্য চুক্তির  ব্যাপারে তিনি ‘ সতর্ক আশাবাদী’ বলে জানান।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে ঐকমত প্রতিষ্ঠিত হলে চূড়ান্ত চুক্তি বুধবার সকালে সই হতে পারে বলে জানিয়েছে দেশটির একটি বার্তা সংস্থা। ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় সম্পৃক্ত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলম এ তথ্য জানিয়েছে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির রূপরেখা এখনো লেখা হয় নি।
তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব। একই সঙ্গে দুই পর্যায়ের চুক্তির সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।