ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা‌র্কিন দূতাবাস
ভিজিটর ভিসায় বিদেশে দত্তক নিলে আইনি জটিলতা হতে পারে

Link Copied!

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা তৈ‌রি হতে পারে।
সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বার্তায় ঢাকার মা‌র্কিন দূতাবাস এ তথ্য জা‌নিয়েছে।

মা‌র্কিন দূতাবাসের বার্তায় উ‌ল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং সৃষ্টি করতে পারে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা। এতে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং শিশুর নিজ দেশের আইন ভঙ্গ হওয়ার ঝুঁকি থাকে।

জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।