ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সময় টিভির লাইভ ডিভাইস জব্দ করেছে পুলিশ

Link Copied!

SOMOY-TVনিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের লাইভ ডিভাইস (ব্যাকপ্যাক) জব্দ করেছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ব্যাকপ্যাকটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের করে আনার সময় জব্দ করা হয়।
জানা গেছে, বিকেলে সময় টিভির রিপোর্টার সাথিলা শারমিন ব্যাকপ্যাকটি বের করে আনার সময় পুলিশ সদস্যরা তল্লাশি করেন এবং রিপোর্টারের নাম-ঠিকানা খাতায় লিপিবদ্ধ করেন। এসময় সাথিলা শারমিনের সঙ্গে ক্যামেরা পারসন রুহুল আমিন সোহাইনও ছিলেন। তল্লাশি শেষে পরীক্ষার জন্য ব্যাকপ্যাকটি ডিবি পুলিশ নিয়ে গেছেন। তবে কোথায় নিয়ে গেছেন তা জানা যায়নি।
এ ব্যাকপ্যাকটি কতদিন এখানে ছিল এ ব্যাপারে সাথিলাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘কতদিন থেকে আছে তা বলতে পারবো না।’