ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

Link Copied!

নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত না হলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রবিবার (৮ মার্চ) দেশটির নরওয়ের পুলিশ জানায়, রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে একটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন: ট্রাম্পকে লন্ডনের মেয়র

পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা বাহিনীর প্রধান ফ্রোড লারসেন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এ ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।’

লরসেন আরো বলেন, ‘এ ঘটনার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে কিনা- আমারা খতিয়ে দেখছি।’ তবে এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে নরওয়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।