ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই

Link Copied!

ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ লেগেছে তেলের দামে। বিশ্ব তেলের বাজারে অস্থিরতা চরম আকারে পৌঁছে যাচ্ছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত তেলের দাম প্রায় ৪২% পর্যন্ত বেড়ে গেছে। খবর গালফ নিউজের

শনিবার (৭ মার্চ) দুপুর ৩টার দিকে লাইভ মার্কেট ডেটায় দেখা যায়, ওয়েস্ট টেক্সাস ইনটারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম ৯২.৬২ ডলার প্রতি ব্যারেলে উঠেছে। রোববার (৮ মার্চ) তা ৯৩.৩২ ডলারে দাড়িয়েছে। এটি শুক্রবারের থেকে ৩ ডলার বেশি। এর আগের দিন বৃহস্পতিবার থেকে শুক্রবারে দাম ৭.৫৩ ডলার বা ৯.৩০% বেড়েছিল।

আরও পড়ুন

বিশ্ববাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দামও দ্রুত বাড়ছে। মুরবান ক্রুড তেলের দাম ১০২.২০ ডলার ছাড়িয়ে গেছে। যা শুক্রবারেই ৬.০৪ ডলার বা ৬.৩৯% বেড়েছিল।

এছাড়া প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। ন্যাচারাল গ্যাসের দাম উঠেছে ৩.১১৬ ডলার। যা আগের ৩.০৯১ ডলার থেকে কিছুটা বেশি।

জানুয়ারি থেকে কতটা বেড়েছে

২০২৬ সালের জানুয়ারিতে ব্রেন্ট তেলের গড় দাম ছিল ৬৪-৬৭ ডলার প্রতি ব্যারেল। মার্চের শুরুতে তা প্রায় ৯২ ডলারে পৌঁছেছে। অর্থাৎ জানুয়ারির তুলনায় তেলের দাম প্রায় ২৭ ডলার বেড়েছে, যা মোটামুটি ৪০-৪২% বৃদ্ধি নির্দেশ করে।

কেন দাম বাড়ছে

বিশ্ববাজারে এই দাম বৃদ্ধির প্রধান কারণ হলো সরবরাহ নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন ঝুঁকির মধ্যে।

এএফপি’র বিশ্লেষণ করা ম্যারিনট্রাফিকের ডেটা অনুযায়ী, সোমবার থেকে এখন পর্যন্ত মাত্র ৯টি তেল ট্যাঙ্কার, কার্গো ও কনটেইনার জাহাজ এই পথ অতিক্রম করেছে, যাদের কিছু জাহাজ নিজেদের অবস্থান গোপন করেছিল।

রোববার তিনটি জাহাজে হামলার পর এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০% সাধারণত এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়।