ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে আসছে নিষিদ্ধ ছাত্রলীগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

রাজনৈতিক কার্যক্রমে বিধিনিষেধ আছে, তারা বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিলেও দৃশ্যমান কিছু দেখেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা ও মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এগুলো ইস্যু করে নিষিদ্ধ ছাত্রলীগ প্রকাশ্যে আসছে। এসবের বিরুদ্ধে কী ব্যবস্থা থাকবে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে যাদের রাজনৈতিক কার্যক্রমে বিধিনিষেধ আছে, তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দু-একটি বিছিন্ন ঘটনা ঘটলে পুলিশ এড্রেস করছে।

এর আগে, গতকাল ৭ মার্চ রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে নেয়। আটক ওই নেতার নাম আসিফ আহমেদ বলে জানা যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সময় তিনিও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ছিলেন।