ঢাকাSaturday , 7 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমর একুশে বইমেলা পরিদর্শন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী

Link Copied!

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বইমেলা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন একইসাথে প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। যেগুলোর মধ্যে আছে সোনিয়া হোসেন রচিত “টিনএজদের বলছি”, সৈয়দ দিদার বখত রচিত “দাদুর মুখে ভাষা আন্দোলন” ও অন্যান্য।
এ সময় মন্ত্রী বলেন, একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বইমেলা কেবল বই কেনাবেচার জায়গা নয় এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলা। নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বই বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মন্ত্রী বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পের প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টিশীল উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।