ঢাকাSaturday , 7 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, ‘দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

তিনি আরো জানান, ‘ভবিষ্যতে কোনো ধরনের সংকট এড়াতে সরকার কাতার ছাড়াও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেসব বিকল্প উৎস ব্যবহার করা হবে।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অগ্রিম সতর্কতা হিসেবে কিছুটা রেশনিং করা হচ্ছে। কিন্তু মানুষ এই রেশনিংকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে।
তিনি বলেন, ‘আসলে তেলের কোনো অভাব নেই। আগামী ৯ মার্চ দেশে আরো দুটি জ্বালানি তেলবাহী জাহাজ আসছে। সুতরাং তেলের কোন সমস্যা নাই।ঘাটতিপড়ার কোন সুযোগ নাই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে আমাদের হিসেব করে চলতে হবে। ’
মন্ত্রী সবাইকে বিশেষ করে গণমাধ্যমকে অনুরোধ করেন জনগণকে এই মসেজ দিতে হবে যে, তাড়াহুড়া করে কোন কিছু করার দরকার নেই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পকে তেল দিচ্ছি, এটা চলবে, এটার জন্য লাইন দিয়ে সারারাত জাগার কোন প্রয়োজন নেই; মানুষ তেল পাবে’। পাম্পের পাম্প ম্যানেজমেন্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে, ঐদিন তেল শেষ হয়ে গেলে সেদিন আর তেল পাবে না; পরের দিন এর জন্য অপেক্ষা করতে হবে। এজন্য মনিটর করা হচ্ছে এই ধরনের সমস্যা কম হয়; এগুলো দেখা হবে।’
কালকে থেকে দেখা হবে ; কালকে থেকে মোবাইল কোর্ট নামানো হবে সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি।’ সাংবাদিকদের তবে গুজব বা আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘প্যানিক হয়ে কেউ যেন প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করেন। এতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়।’
মন্ত্রী সরকারের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করেন এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী।
জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এলপিজি ও জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, আগামী দিনগুলোতে যেন কোন সংকট না ঘটে সেজন্য আমার বিকল্প উৎস নিয়ে কাজ করছি’। তুমি দেশবাসীর কাছে অনুরোধ করে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু বার্ষিক পরিস্থিতি বিবেচনা আমার সকলে সতর্ক থাকবো, সকলে সচেতন থাকবো এই প্রত্যাশা সকলের কাছে থাকবে।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।