ঢাকাSaturday , 7 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত

Link Copied!

কুয়েত ও সৌদি আরবের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সবাহ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে এই টেলিফোন সংলাপে অংশ নেন।

কুয়েত সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়ানো। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায় সে বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা থেকে ইরানের শিশুরাও রেহাই পাচ্ছে না

এই সংলাপকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের কৌশলগত বন্ধন সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।