ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদককে জানতে এক ক্লিকই যথেষ্ট

Link Copied!

Dudokনিজস্ব প্রতিবেদক: যে কোনো লোক যে কোনো সময় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানতে চাইলে একটি ক্লিকিই যথেষ্ট। মঙ্গলবার সোয় ১১টার দিকে দুদকের ওয়েবসাইট উদ্বোধনের সময় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘দুদক আজ থেকে নতুন যুগে পদার্পন করলো। দুদকের বিবিধ কার্যাবলী স্বচ্ছভাবে প্রকাশ করার সুযোগ আমাদের সামনে এসেছে। আর এ জন্য যে কোনো লোক যে কোনো স্থান থেকে যে কোনো সময় দুদক সম্পর্কে জানতে পারবেন এক ক্লিকে।’
বদিউজ্জামান বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে এই ওয়েবসাইট ব্যবহারের সুযোগ থাকবে। যার মাধ্যমে আমাদের কার্যক্রম সম্বন্ধে জানতে পারবে সবাই। এখানে ইংরেজি এবং বাংলা উভয় ভার্সনই রাখা হয়েছে। আমরা চাই এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ যেন উপকৃত হয়।’ ওয়েবসাইট তৈরিতে যারা অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
দুদক সচিব মাকসুদুল হাসান খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বিরুদ্ধে সেইসব অভিযোগের অবসান ঘটবে বলে আশা করি।’
এসময় দুদক কমিশনার, মো. শাহাবুদ্দিন চুপ্পু, ড. নাসির উদ্দিন আহমেদসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদক ওয়েবসাইট (www.acc.org.bd)।