ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার উপকূলে ইরানের ডুবন্ত যুদ্ধজাহাজ থেকে ৩০ জন উদ্ধার

Link Copied!

শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবন্ত একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার (৪ মার্চ) পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার সকালে ইরানি ওই জাহাজের পাঠানো বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযানে নামে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় গল উপকূলের কাছে জাহাজটি বিপদে পড়েছিল। আহতদের গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।