ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতিমন্ত্রী

Link Copied!

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকালে হঠাৎ তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান।

এ সময় প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন এবং নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। কায়সার কামাল বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্ব অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না। এ সময় ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।