ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব প্রকৌশলী শহীদুল হাসান

Link Copied!

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ পেলেন মো. শহীদুল হাসান। মঙ্গলবার (৩ মার্চ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়।

প্রকৌশলী মোঃ শহীদুল হাসান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ছিলেন। তিনি ছিলেন সকলের কাছে অত্যন্ত আস্থাভাজন। তার পেশাগত দায়িত্ব পালনকালে এলজিইডির অর্জন ছিল আকাশচুম্বী। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার চুক্তিভিত্তিক নিয়োগের খবরে স্থানীয় সরকার বিভাগ এবং এলজিইডির প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে।

অভিনন্দন

প্রকৌশলী মোঃ শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক ছাত্রনেতা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী বলেন, একজন দক্ষ, যোগ্য ও কর্তব্যপরায়ন প্রকৌশলীকে দীর্ঘদিন পর রাষ্ট্রের কল্যাণে নতুন করে দায়িত্ব দেওয়ায় আস্থার জায়গা আরো সম্প্রসারিত হবে। তালুকদার রুমী বলেন, প্রকৌশলী মোঃ শহীদুল হাসান একজন নিরহঙ্কারী ব্যক্তিত্বের অধিকারী এবং কাজ পাগল একজন মানুষ। প্রকৌশলী শহীদুল হাসান যেমন সাহসী তেমনি আপাদমস্তক একজন নির্লোভ মানুষের প্রতিচ্ছবি। আমি পেশাগত জীবনের শুরুতে তার কর্মস্পৃহা দেখেছি। আশা করি তার যোগ্য নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগে ব্যাপক গতিশীলতা ফিরে আসবে এবং পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দায়িত্ব পালনে সক্ষম হবেন তিনি। সাংবাদিক নেতা তালুকদার রুমী স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব প্রকৌশলী মোঃ শহীদুল হাসানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।