ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানযুদ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প

Link Copied!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার সহযোগিতা করেননি। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, ‘তিনি সহায়ক ছিলেন না… আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব।’ তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে।’ তিনি আরও বলেন, ‘এটা ভিন্ন এক পৃথিবী। আগে আপনার দেশের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক ছিল, এখন তা অনেকটাই আলাদা।’

ট্রাম্প দাবি করেন, একসময় যে জোটকে তিনি ‘সবচেয়ে শক্ত’ মনে করতেন, সেটিই এখন চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় এখন যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ‘এতে হয়তো খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু (স্টারমার) তার সাহায্য করা উচিত ছিল… তার করা উচিত ছিল।’

আরও পড়ুন

অনন্তকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুদ আছে আমাদের: ট্রাম্প

এর আগে, ইরান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত আছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধু সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে।

তিনি বলেন, ‘ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি এ যুক্তরাষ্ট্র-ইসরাইলের অনুরোধে সম্মতি দিয়েছেন।তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের’ সঙ্গে হামলায় অংশ নেবে না।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতেই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স- জার্মানিও প্রস্তত আছে।