ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খামেনিকে হত্যা মানে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা: পেজেশকিয়ান

Link Copied!

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা মানে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা; বিশেষ করে, শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে।

রোববার (১ মার্চ) এক লিখিত শোকবার্তায় পেজেশকিয়ান বলেন, খামেনি শুধু ইরানের রাজনৈতিক প্রধানই ছিলেন না, তিনি ছিলেন সমগ্র শিয়া সম্প্রদায়ের ধর্মীয় কর্তৃত্ব। তার হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর ওপর সরাসরি আঘাত।

তিনি আরও বলেন, এই বেদনাবহ ঘটনা আজ ইসলামি বিশ্বের সামনে আসা সবচেয়ে বড় পরীক্ষা। এটি শুধু ইরান নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য এক বিশাল ট্র্যাজেডি।