ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই কিডনিই বিকল নুসরাতের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Link Copied!

দুটি কিডনিই বিকল হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ নুসরাত জাহান নিশা। কিছুদিন আগে চিকিৎসা সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তিনি। বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরই পরিপ্রেক্ষিতে অসুস্থ নিশার চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেমসহ একটি প্রতিনিধি দল। এ সময় নুসরাতের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান মহান প্রমুখ।