ঢাকাFriday , 27 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী বাগেরহাটের আয়েশা সিদ্দিকী মানী

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পাওয়ায় আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে প্রায় ৩৫ থেকে ৩৭টি আসন পেতে যাচ্ছে দলটি। বরাবরের মতোই বিএনপি বলছে, দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভূমিকা রাখা নেত্রীদের মূল্যায়ন করা হবে।

এর আলোকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর প্রত্যাশী বাগেরহাটের আয়েশা সিদ্দিকী মানী রাজপথের ত্যাগী নেত্রী। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে জীবনের স্বর্ণালী দিনগুলো ব্যয় করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। স্বৈরশাসক শেখ হাসিনার পেটোয়া বাহিনী কোন ভাবেই আয়েশা সিদ্দীকি মানীর পথ রোধ করতে পারেনি।

এ কারণে একজন সাহসী ও বিচক্ষণ নেত্রী হিসেবে সকালে কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। যে কারণে খালেদা জিয়ার নজরে আসেন দ্রুত।
নারী ও শিশুর নিরাপত্তা কর্মসংস্থান সৃষ্টি এবং বাগেরহাটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে যোগ্য প্রার্থী হিসেবে এ অঞ্চলের জনপ্রিয় নেত্রী আয়েশা সিদ্দীকি মানীর নাম বেশ শোনা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকী মানীকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চান বাগেরহাটবাসী।

আরও পড়ুন

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮ পুলিশ সদস্য

রামপালের কৃতি সন্তান আয়েশা সিদ্দীকি মানী ছাত্রদলের নেত্রী ছিলেন। স্বৈরাচারী এরশাদ এবং হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় জেলার সর্বএ আলোচনায় রয়েছেন তিনি। শিশুকাল থেকে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আয়েশা সিদ্দীকি মানীর পিসি কলেজ ছাত্রদল থেকে রাজনীতির হাতে খড়ি। তিনি ঢাকা মহানগর মহিলা দলের সঙ্গে সব যুক্ত হয়ে ওয়ান ইলেভেনের সময় গুলশান বনানী মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। ‌ স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩ মাস বিএনপির অফিসে অবরুদ্ধ থাকাকালীন সময়ে আইশা সিদ্দিকা মানেই ওই অফিসে ১৮ দিন অবরুদ্ধ ছিলেন। তিনি স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলনের সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। তাছাড়া নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন সকল সময়ে।

আরও পড়ুন

হঠাৎ কেন বন্ধ হচ্ছে গুলশানে ভূগর্ভস্থ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ

এরশাদ বিরোধী আন্দোলনে মিছিলে সামনে থেকে শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৮০ সালে চিত্রাংকনে জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে গোল্ড মেডেল গ্রহণ করেন আয়েশা সিদ্দীকি মানী। ১৯৮২ ও ১৯৮৮ সালে তৎকালীন সরকারের কাছ থেকে কুটির শিল্প ও প্রাথমিক চিকিৎসায় গোল্ড মেডেল গ্রহণ করেন। রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ও জনপ্রিয় এই নেত্রী এ অঞ্চলে সংরক্ষিত আসনে নারী সংসদ নির্বাচিত হলে অবহেলিত বাগেরহাট ব্যাপক উন্নয়ন করতে পারবেন বলে মনে করেন এলাকাবাসী।

দৈনিক পাঞ্জেরীর এই প্রতিবেদকের সঙ্গে এক সাক্ষাৎকারে আয়েশা সিদ্দীকি মানী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার খুব কাছের লোক ছিলাম। অনেক সঙ্গ দিয়েছি উনাকে। তিনি অনেক ভালোবাসতেন আমাকে। এরশাদ এবং হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। একজন নারী হয়ে গ্রেফতার এড়িয়ে চলা মোটেও সহজ ছিল না।

বাগেরহাট রামপাল এলাকায় আসতে পারি নাই দীর্ঘদিন। জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি কেন্দ্রিক ঘোষিত প্রতিটি প্রোগ্রামে খুলনা বাগেরহাট ও ঢাকায় অংশগ্রহণ করেছি। আমি ৫ আগস্ট পর আশা কোন নেত্রী নই। বাগেরহাটবাসী আওয়াজ তুলেছে আমাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি দেখার জন্য। বিএনপি চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে মনোনীত করেন আমি সকলকে নিয়ে বাগেরহাট উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাব। দুঃসময়ের কর্মীদেরই সম্মান জানানো উচিত বলে তিনি মন্তব্য করেন।