ঢাকাWednesday , 25 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ  নেওয়া হবে –  পানি সম্পদ মন্ত্রী   

Link Copied!

পানি সম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন,  অবৈধ দখলদারদের হাত থেকে খালের দখল উদ্ধার করে খালের হারানো ঐতিয্য ফিরিয়ে আনা হবে।  খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যেোগ নিতে হবে।  দেশব্যাপী খালের দখল-দূষণ প্রতিরোধে  উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।  আজ কেরাণী গঞ্জের শুভাঢ্যা খাল ও আঁঠি খাল পুন:খনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শন কালে বক্তৃতায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। এ্যানি চৌধুরী বলেন, এই মূহুর্তে চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন-পুনরুদ্ধার করা হচ্ছে।, অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে।  কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শীঘ্রই সমাপ্ত হবে, এটিকে টেকসই ও নদীর সাথে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আর একটি প্রকল্প নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো জানান  প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কি. মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুন:খনন কর্মসূচি দিয়েছেন। ।  খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের উপর গুপুত্বারোপ করেন মন্ত্রী ।  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ি আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন এবং ৫ কৌটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন-পুন:খনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরিয়ে পাবে এবং জলবদ্ধতা দূরীরকরণ হবে বলে তিনি জানান।  পানি সম্পদ মন্ত্রী শুভাঢ্য খালের খেজুরবাগ, জোড়াব্রীজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন।  এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুর রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।