নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) প্রবেশনারী অফিসারদের ৫০তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু হয়েছে। এনবিএলের ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কোর্স চলছে।
সোমবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন।
ব্যাংকের ৩৪ জন অফিসার এ ফাউন্ডেশন কোর্সে অংশ নিয়েছে। এসময় ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর বিন হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান এবং সিনিয়র ফ্যাকাল্টি হরি নারায়ণ দাস ও ফারজানা হক উপস্থিত ছিলেন।

