নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের নাগরীক জীবনে কে না চায় যে সকালে ঘুম থেকে উঠে শোবার ঘরের জানালা দিয়ে সুন্দর ও সতেজ প্রাকৃতিক দৃশ্য দেখতে? কিন্তু যারা রাজধানীতে বসতি গড়তে যান তার নিশ্চয়ই ভাবছেন ঢাকার মতো এ শহরে দৃশ্যবহুল বাড়িটি খুঁজে পাওয়া তো অসম্ভব। আপনি যাই ভাবুন না কেন ব্যস্ত শহরেও প্রকৃতি প্রেমিদের জন্য আকর্ষণীয় জায়গা অবশ্যই আছে।
আর ঢাকা শহরের প্রকৃতির কাছাকাছি এলাকাগুলোকে খোঁজে বের করে আপনাদের জন্য তা চিহ্নিত করেছে লামুডি।
এমনি কিছু এলাকা হলো- ধানমণ্ডি লেক, হাতিরঝিল, ক্যান্টনমেন্ট, বারিধারা ডিওএইচএস ও বসুন্ধরা আবাসিক এলাকা।
ধানমণ্ডি লেক: যদি আপনি ঘুম থেকে উঠে সুন্দর একটি লেকের দৃশ্য দেখতে চান তবে ধানমণ্ডির আশেপাশের এলাকাগুলোকে বিবেচনা করতে পারেন। বিবেচনা করতে পারেন ধানমণ্ডি ৫, ৬, ৭-এ, ৮-এর লোকেশনগুলো। ধানমণ্ডি লেকের সুপ্রশস্ত লেক, গাছ-গাছালি এবং সুন্দর হাটার রাস্তাসহ সব ধরনের উপাদান আছে যা একজন প্রকৃতিপ্রেমী চান।
হাতিরঝিল: এ এলাকাটি প্রধানত যানবাহন চলাচলের জন্যে বানানো হয়েছে, আবাসিক এলাকা হিসেবে নয়। কিন্তু এর অসাধারণ স্থাপত্য শিল্প, আলোকসজ্জা, গাছ এবং লেক, ঢাকার অধিবাসীদের কাছে পছন্দনীয় হয়ে উঠেছে। এর আশেপাশে কিছু আবাসিক এলাকা আছে (যেমন মগবাজার, মধুবাগ এবং তেজগাঁও) যেখান থেকে হাতিরঝিলের অসাধারণ প্রাকৃতিক এবং রাত্রিকালীন দৃশ্য তাদের ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
ক্যান্টনমেন্ট: এটা শুধু ঢাকার সবচেয়ে নিরাপদ এবং গোছানো এলাকাই নয়, এটা প্রাকৃতিক সম্পদশালী এলাকা হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সজীবতা, খোলা মাঠ, লেক এবং কম ঘনত্ববহুল জায়গা বলে এটি প্রকৃতি প্রেমীদের কাছে শীর্ষ পছন্দনীয় হয়ে উঠেছে।
বারিধারা ডিওএইচএস: এ এলাকাটিকে ঢাকার সবচেয়ে সুন্দর আবাসিক এলাকাগুলোর একটি বলে বিবেচনা করা হয়। বারিধারা ডিওএইচএস-এ সবুজে ঘেরা একটি বড় পুকুর, খোলা মাঠ, একটি পার্ক ও একটি হাটার জায়গাসহ সব ধরনের বসবাসযোগ্য সুযোগ-সুবিধা আছে।
বসুন্ধরা আবাসিক এলাকা: এটি ঢাকা শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা। এ এলাকাটি পরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বালু নদীর পাশে অনেক গাছ-গাছালি, পার্ক, খোলা মাঠ, মনোমুগ্ধকর বন এ এলাকাটিকে সুন্দর করে তুলেছে যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির কাছাকাছি। আপনাকে মুগ্ধ করবেই।

