ঢাকাWednesday , 25 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক

Link Copied!

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুন

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত বা আহতদের পরিবারকে পুনর্বাসনের জন্য নির্দেশ দিয়েছেন।

ইশরাক হোসেন আরও বলেন, বর্তমান তালিকায় রাজনৈতিক কারণে অনেকে বাদ পড়েছেন। তাই এই তালিকা পুনর্মূল্যায়ন করে, যাচাই-বাছাই শেষে সকল প্রাপ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি নিশ্চিত করেন, কারো নাম রাজনৈতিক কারণে বাদ দেওয়া হবে না।

এই উদ্যোগের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।