ঢাকাTuesday , 24 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজির ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Link Copied!

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

মামলাবাজির মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল অস্থাবর সম্পদের তথ্য পাওয়ায় এবং সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রসহ প্রায় ৬৪ লাখ টাকার অধিক সম্পদ অবরুদ্ধের আবেদন করা হয়।