ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

Link Copied!

কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিস্তীর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রফতানিমুখি অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষিপণ্য রফতানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।
তিনি আরও বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুণ ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ নানা বিষয়ে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা জানান।
মতবিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, প্রকৃত কৃষক যাতে প্রণোদনা, কৃষি ঋণসহ কৃষিবিষয়ক সহায়তা পায় সে বিষয়ে কাজ করতে হবে।
কৃষক কার্ড প্রদানের জন্য সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।