ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিমুক্ত থেকে দেশ ও জনগণের স্বার্থে প্রকল্প প্রণয়নের আহ্বান পানি সম্পদ মন্ত্রীর

Link Copied!

পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, এমপি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের সহিত বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ঢাকার গ্রীনরোডস্থ পানি ভবনে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভা পরিচালনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দীন। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যাহ অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, বোর্ডের সর্বস্তরের কর্মকার্তাবৃন্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ (সিবিএ) এর সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বোর্ডের কর্মকান্ডের উপর বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রবীন কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যাহ। নবনিযুক্ত মন্ত্রী মহোদয়গণকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ (সিবিএ) এর সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনায় বলেছেন এবার সংসদ সদস্যগণ এবং মন্ত্রী মহোদয়গণের নামে কোন ট্যাক্স ফ্রি গাড়ী এবং প্লট বরাদ্দ নিবেন না। এই মেসেজটি পানি সম্পদ মন্ত্রণালয়সহ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাগণের জন্যও একটি মেসেজ। কাজেই পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাগণকে দুর্নীতিমুক্ত থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করার জন্য মত ব্যক্ত করেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করে ভগ্নপ্রায় দেশের কাঠামো উন্নয়ন করে দুর্নীতিমুক্ত একটি দেশ গঠনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। সব ধরণের সম্পর্কের উর্ধ্বে থেকে দেশের উন্নয়নে ব্যক্তি স্বার্থে প্রকল্প তৈরী না করে দেশ তথা জনসাধারণের স্বার্থে প্রকল্প প্রণয়ন করে দেশের সার্বিক উন্নয়নে সকল স্তরের কর্মকর্তাগণের একত্রে কাজ করার আহ্বান জানান। পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ হতে পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রী মহোদয়ের নিকট উপস্থাপন করার আহ্বান জানান যা তিনি বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকবেন।