ঢাকাMonday , 30 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মোবাইল গ্রাহকদের ওপর সারচার্জ

Link Copied!

exam-mobileনিজস্ব প্রতিবেদক: মোবাইল ব্যবহারের ওপর নতুন করে সারচার্জ আরোপ করার জন্য উন্নয়ন সারচার্জ ও লেভি আইন ২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন জানান, এই আইনের ফলে সরকার মোবাইল গ্রাহকদের কাছ থেকে উন্নয়ন সারচার্জ বা লেভি আদায় করতে পারবে।
তিনি জানান, মোবাইল ফোনে শতকরা একভাগ সারচার্জ আরোপ করা হবে। এতে বছরে একশো চল্লিশ কোটি টাকা আয় হবে। আর এসব ব্যয় করা হবে টাকা স্বাস্থ্য ও শিক্ষা খাতে।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১৫ মন্ত্রিসভায় উপস্থাপন করা হলেও তা নীতিগতভাবে অনুমোদন করেনি।
তবে মন্ত্রিপরিষদের এই নিয়মিত সভায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষে তথ্য বিনিময় চুক্তি পুনঃসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই আইনে মূলত বাংলাদেশ ও আরব আরিাতের সঙ্গে নিরাপত্তা খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। ফলে দু’দেশের মধ্যে সন্ত্রাস, মানবপাচার, মাদকদ্রব্য বন্ধে এই আইন গুরুত্ব পাবে বলে জানানো হয়।
মন্ত্রিপরিষদের এ সভায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দণ্ডপ্রাপ্ত ‘আসামি বিনিময় চুক্তি’ অনুসমর্থনের প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হয়। আসামি বিনিময় আইনে বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক আরব আমিরাতে অন্যায় করলে সে অবশ্যই সেই দেশের আইনে দণ্ডপ্রাপ্ত হবে। তবে সেখানে কিছুকাল সাজা ভোগের পর তাকে দেশে ফিরিয়ে আনলে সাজার বাকি অংশ এখানে এসেও ভোগ করতে হবে বলে জানানো হয়। পাশাপাশি আরব আমিরাতের কোনো নাগরিক এদেশের আইনে দণ্ডপ্রাপ্ত হলে তাদের ক্ষেত্রে একই আইন অনুসরণ করা হবে।
উল্লেখ্য, বিভিন্ন অপরাধের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক হাজার বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত আছেন।