ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের যৌনপল্লী থেকে উদ্ধার ১১ বাংলাদেশি নারী

Link Copied!

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে বুধবার ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাসের মধ্যে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুন

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে উত্তেজনা

গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি একই স্থান থেকে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি বড় পুলিশ দল অভিযান চালায়। অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের শনাক্ত করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।

পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব যৌনপল্লী বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু করা হবে।

অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু করা হবে।