ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে গ্রেপ্তার হলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু

Link Copied!

সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টার কিছু পর স্যান্ড্রিমংহাম এস্টেটের উড ফার্মে পুলিশের গাড়ি ও সাদা পোশাকের কর্মকর্তাদের উপস্থিতির ছবি প্রকাশিত হয়।

আরও পড়ুন

নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা

টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘আজ (১৯/২) আমরা নরফোকের ৬০-এর কোঠার এক ব্যক্তিকে সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। ব্যক্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।’

বাহিনীর সহকারী প্রধান কনস্টেবল অলিভার রাইট বলেন, বিস্তারিত তদন্তের পর আমরা এখন সরকারি দায়িত্বে অসদাচরণের এই অভিযোগে একটি তদন্ত শুরু করেছি। তদন্তের সততা ও নিরপেক্ষতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে উপযুক্ত সময়ে আমরা যথাযথ তথ্য প্রদান করব।

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের প্রধান অভিযোগকারী ভার্জিনিয়া জিউফ্রে কর্তৃক মামলা হওয়ার পর অ্যান্ড্রু মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালে অ্যান্ড্রুর সব সম্মানসূচক সামরিক পদ প্রত্যাহার করে নেন। এ ছাড়া গত নভেম্বরে এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের কারণে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে রাজা চার্লস তৃতীয় ছোট ভাইয়ের অবশিষ্ট সব রাজকীয় খেতাব এবং সম্মান প্রত্যাহার করার পর অবশিষ্ট শেষ সামরিক পদ ‘ভাইস অ্যাডমিরাল’ খেতাবটিও বাতিল করেন।