ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

Link Copied!

আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‌‘আমাদের মেনিফেস্টোতে একটা জিনিস হয়তো আপনারা দেখছেন যে বৃক্ষরোপণ। প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ। আমাদের মোটামুটি কথা হয়েছে বৃক্ষরোপণ করা হবে, চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট ফরেস্টে আছে, মিনিস্ট্রি অব এগ্রিকালচারে আছে। এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায়। সব মিলিয়ে এ বছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারব? আমাদের লক্ষ্য প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ।’
কতদিনের মধ্যে এ চারা রোপণ করা হবে- জানতে চাইলে পরিবেশ মন্ত্রী বলেন, ‘মে মাসের মধ্যে শুরু হবে, এটা জুলাইয়ের পরে তো আর লাগানো যায় না। এ বছর তো পাঁচ কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টে ফরেস্টে কিছু আছে, আরেকটা কোথায় যেন আছে, আর প্রাইভেট সেক্টরেও আছে নার্সারিগুলো। সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো।’
গাছের চারা কোথায় লাগানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘লাগানোর যে ৭/৮টা সিস্টেম আছে। একটা হলো চরে লাগায়, নদীর দুই সাইডে লাগায় বাঁধে, তারপরে রাস্তার ধারে, হিল ট্র্যাক্টের একটা এরিয়া আছে, তারপরে আপনার ম্যানগ্রোভ আছে, সুন্দরবনের বা যেখানে লবণাক্ত পানি আছে। ৭/৮টি ক্রাইটেরিয়াতেই আমরা গাছ লাগানোর চেষ্টা করব।’
‘মোট কথা এক লাইন আমাদের মেনিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এ বছর হয়তো হবে না কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা পাঁচ কোটির বেশি করতে পারি। এটাই আমাদের প্ল্যান’ বলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।