ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচয় গোপন
জাপানের ওসাকার পানি ব্যবস্থা সংস্কারে সোনা অনুদান এক ব্যক্তির

Link Copied!

জাপানের বাণিজ্যিক কেন্দ্র ওসাকা তাদের পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা সংস্কারের জন্য ব্যতিক্রমী এক অনুদান পেয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ কিলোগ্রাম সোনা অনুদান দিয়েছেন এক ব্যক্তি, যার মূল্য প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার।
ওসাকার মেয়র হাইডেইউকি ইউকোমা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, একই ব্যক্তি এক মাস আগে পৌরসভার পানি বিভাগে ৩ হাজার ৩০০ ডলার নগদ অনুদানও দিয়েছিলেন।
মেয়র বলেন, এটি একেবারেই বিস্ময়কর পরিমাণ। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। আমি সত্যিই হতবাক হয়েছিলাম।
তিনি জানান, দাতা নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ২৮ লাখ বাসিন্দার এই শহরে পানি সরবরাহের পাইপলাইন পরিবর্তনের কাজ চলছিল। তবে প্রকৃত ব্যয় পরিকল্পিত বাজেটের চেয়ে বেশি হওয়ায় প্রকল্পটি জটিলতায় পড়েছিল।
এই প্রেক্ষাপটে সোনার অনুদানটি শহরের পানি ব্যবস্থা সংস্কারে বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে।