ঢাকাWednesday , 18 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করবো: সুলতান সালাউদ্দিন টুকু

Link Copied!

কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত আমরা কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করবো।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার দায়িত্বে থাকা তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসে সামনের কাজগুলো নিয়ে আমরা নতুনভাবে শুরু করবো।
টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিয়েছেন।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক।