ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেক্সটাইল ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে স্পেন

Link Copied!

bangladesh-spainনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেক্সটাইল ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্পেনের সহকারী পররাষ্ট্র সচিব ইগনাসিও বানেস রুবিও।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এ কথা জানান স্প্যানিশ সচিব।
তিনি বলেন, ‘স্পেন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়ালো হবে বলে আমি আশা করি। বিভিন্ন সেক্টরে এই দু’দেশ এক সঙ্গে কাজ করছে। বাংলাদেশকে টেক্সটাইল, জ্বালানী ও পরিবহন খাতের উন্নয়নে স্পেনের পক্ষ থেকে সহযোগিতা আরো বাড়ানো হবে।’