রাজধানীর কারওয়ান বাজারে সিএনজি স্টেশনের পাশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

