ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ‘হ্যালোক্যাশ’

Link Copied!

logo-al-arafah-islami-bankনিজস্ব প্রতিবেদক: ‘হ্যালোক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা এনেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ মোবাইল ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এ সেবার মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে তাদের মোবাইল ফোনের মাধ্যমে যেকোন ধরনের অনলাইন ট্রানজেকশন, রেমিটেন্স আদান-প্রদান, ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পরিশোধসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সহজে ও নিরাপদে পরিচালনা করা যাবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘হ্যালোক্যাশের মধ্য দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবায় নতুন মাত্রা যুক্ত হল। এখন থেকে ব্যাংকটি মানুষের আরো কাছাকাছি থাকতে পারবে।’
আর এ ধরনের সেবা চালু করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকটির পরিচালক আলহ্বাজ মো. হারুনুর রশিদ খাঁন, আলহ্বাজ আব্দুল মালেক মোল্লা, আলহ্বাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহ্বাজ নিয়াজ আহমেদসহ আরো অনেকে।