ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হয়েও শপথ নেবেন না হান্নান, কারণ কী

Link Copied!

বিএনপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেন, দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আজীবনের জন্য আমার অঙ্গীকার অটুট থাকবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না উল্লেখ করে এম এ হান্নান বলেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং ভবিষ্যতেও করব। একটি ‘কুচক্রী মহল’ অতীতে আমার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল। এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি।

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ।