ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য উপদেষ্টা
গ্রেফতার সাংবাদিকদের বিষয়ে থাকা সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না

Link Copied!

লেখালেখির জন্য যে সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিষয়ে সরকারের কাছে আরও বিস্তারিত তথ্য আছে। তবে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডসে থাকতেন, তিনি বরং দেশে এসেছিলেন। ওখানেই তার পরিবার, ওখানেই তার সংসার। তিনি দেড় বছর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছেন। রাষ্ট্রের দায়িত্বটা শেষ হয়েছে, তিনি তার পরিবারের কাছে চলে গেছেন। এটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান, করতে পারেন।’
‘উনি (ফয়েজ) টেলিযোগাযোগ খাতে যে সংস্কারগুলো করেছেন সেগুলো অনেকের পছন্দ হয়নি। তারা এই কথাগুলো (দেশ ছেড়েছেন) বলছেন। দেশে একটা গ্রুপ আছে, তারা সবকিছুতেই একটা নাটকীয়তা, উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে। এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বরং আমাদের তাকে প্রশংসা করা উচিত ছিল। তিনি দেড় বছর তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছেন, যোগ করেন রিজওয়ানা।