ঢাকাSaturday , 14 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশের পর নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবেন।

এদিকে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠান খুব দেরি হলেও ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রেস সচিব জানিয়েছেন, কাজ গত শুক্রবার থেকেই চলছে এবং প্রধান উপদেষ্টা, টিম ও ক্যাবিনেট সক্রিয়ভাবে এই প্রস্তুতিতে যুক্ত আছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়েছে। ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুই আসনের ফলাফলের গেজেট উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে এখনো জারি করা হয়নি।