ঢাকাWednesday , 11 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে ৪ পুলিশ কর্মকর্তার বদলি

Link Copied!

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান এতে সই করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজশাহী সারদার বিপিএর ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ), জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশে প্রত্যাগত পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।