ঢাকাWednesday , 11 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাণী চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করলেন তারেক রহমান

Link Copied!

প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি এনিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে স্থাপিত এ ক্লিনিকটির উদ্বোধন করেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই ক্লিনিকটি পশুদের জন্য বিনা মূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান আশা প্রকাশ করেন, ‘এই উদ্যোগটি দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাওয়া কর্তৃপক্ষ জানায়, ফ্রি এনিম্যাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে চিকিৎসা-বিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমান। এ ছাড়া আয়োজক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন।