ঢাকাWednesday , 11 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাগর–রুনি হত্যাকাণ্ড: বিচার নিয়ে হতাশায় ছেলে মেঘের আবেগঘন পোস্ট

Link Copied!

আজ ১১ ফেব্রুয়ারি, ১৪ বছর আগে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরওয়ার ওরফে সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি ওরফে মেহেরুন রুনি। সেই সময় তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের বয়স ছিল মাত্র পাঁচ বছর।

আজও এ হত্যাকাণ্ডের আঘাত মেঘের জন্য পীড়াদায়ক। তিনি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন- ‘এখন ১৪ বছর হয়ে গেছে! আমি জানি না, কেন বা কে আমার মা-বাবাকে হত্যা করেছে। আমি জানি না, কখনো জানতে পারব, কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। দেশের বিচার ব্যবস্থার ওপর আমি কতটা হতাশ তা আমি বর্ণনা করতে পারছি না। আমি তাদের খুব মিস করি। অনুগ্রহ করে তাদের জন্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তাদের জন্য ভালো কিছুই ঠিক করবেন।’

মেঘের এই পোস্টে স্পষ্ট যে, দীর্ঘ ১৪ বছর পার হলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তার হতাশা এখনও কাটেনি। পোস্টে তিনি তার মা–বাবার জন্য প্রার্থনা চেয়েছেন এবং আল্লাহর কাছে তাদের জন্য ভালো কিছু কামনা করেছেন।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এখনও বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি গভীর ক্ষত।

এদিকে সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিক এ দম্পতির হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে এবার শোকজ করেছেন আদালত। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তাকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।