ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের ফল ঘোষণায় দেরি হওয়া প্রসঙ্গে যা বললেন ইসি সচিব

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণায় দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘১২ ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে ভোট হবে। নির্বাচনের ফলাফল দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।’

এ সময় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে কমিশনের নির্দেশনা সংশোধন করার কথা জানান তিনি। আখতার আহমেদ বলেন, ‘মোবাইল ফোন নিয়ে দেওয়া ইসির নির্দেশনা সংশোধন করা হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রার্থী ও ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন, ছবিও তুলতে পারবেন। সংবাদকর্মীরাও যেতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা যাবে না।’

এবারের নির্বাচনে মোট ৫৪০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন বলে জানান তিনি।

আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে ইসি সচিব বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনে কোনো প্রাণহানি চায় না ইসি।’