ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএমই ফাউন্ডেশনের এজিএম অনুষ্ঠিত

Link Copied!

SMEনিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২০১৩-২০১৪ সময়ের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। এছাড়া, ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের নতুন তিনজন পরিচালক মনোনয়ন লাভ করেন।
গতকাল শনিবার ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ মিলনায়তনে এজিএমটি অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারপারসর কেএম হাবিব উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম।
সাধারণ সভায় এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচির আরো সম্প্রসারণের পরামর্শ দেন সাধারণ পরিষদের সদস্যরা। বিশেষ করে, ফাউন্ডেশনের মূলধন বৃদ্ধির লক্ষ্যে নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে বিদ্যমান ব্যাংকিং সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান আশা করেন বক্তারা। ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ অনুষ্ঠানে উপস্থিত সব সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানান।
তিনি দেশের এসএমই খাতের বিস্তার ও উন্নয়নের ক্ষেত্রে যেকোনো পরামর্শ দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এ সাধারণ সভায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম (পরিচালনা পর্ষদ সদস্য), বিসিকের চেয়ারম্যান মো. আহমদ হোসেন খান (পরিচালনা পর্ষদ সদস্য), এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী (পরিচালনা পর্ষদ সদস্য), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম (পরিচালনা পর্ষদ সদস্য), বেঙ্গল প্যাসিফিক (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম (পরিচালনা পর্ষদ সদস্য), গ্লোরিয়া ইলেক্ট্রিক্যাল ইন্টান্ডিস্ট্রিজের স্বত্বাধিকারী এনায়েত হোসেন চৌধুরী (পরিচালনা পর্ষদ সদস্য), উইম্যান এন্ট্রাপ্রেনিউয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মিসেস নাসরীন ফাতেমা আউয়াল (পরিচালনা পর্ষদ সদস্য), লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আব্দুর রাজ্জাক (পরিচালনা পর্ষদ সদস্য), দোহা টেক নিউ মিডিয়ার চেয়ারম্যান মিসেস লুনা সামছোদ্দোহা (পরিচালনা পর্ষদ সদস্য), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মমতাজ উদ্দীন আহমেদ, সিপিডির অতিরিক্ত পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।