ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাংস রপ্তানি বন্ধের দাবি মাংস ব্যবসায়ীদের

Link Copied!

meatনিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানে দেশের চাহিদার কথা বিবেচনা করে মাংস রপ্তানি বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, ভারত প্রতি বছর কোরবানীতে ফারাক্কা বাধের মতো গরু মহিষ ছেড়ে দিয়ে আমাদের দেশের কৃষককে সর্বশান্ত করছে। তাই ভারত থেকে গরু আমদানী বন্ধ করে বিকল্প হিসেবে মায়ানমার ও ভুটান থেকে গরু মহিষ আমদানীর দাবি জানান তারা। এসব দাবি মানা না হলে সবাই একসঙ্গে মাংস বিক্রি বন্ধ করে দেবেন বলে মানববন্ধনে সাফ জানিয়ে দেন।
মানববন্ধনে ঢাকা মেট্রাপলিটন মাংস ব্যবসায়ী সমিতি সভাপতি শেখ মো. বারেক বলেন, ‘ভারত প্রতি কোরবানীর ঈদ আসলে অবৈধভাবে গরু, মহিস এ দেশে পাচার করছে। যার ফলে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে। এসব বন্ধ করা দরকার।’
দেশে অভ্যন্তরিণ মাংসের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত বিদেশে যে কোনো ধরনের মাংস রপ্তানি বন্ধেরও জোর দাবি জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি কাজী আনোয়ার হোসেন, খলিলুর ইসলাম, উপদেষ্টা চান মিয়া, তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমাজ আশরাফি সাধারণ সম্পাদক  আমজাদ হোসেন প্রমুখ।