ঢাকাFriday , 6 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটের দিন আসতে পারছেন না রাষ্ট্রদূত আনসারী

Link Copied!

দেড় দশক পর দেশে উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি হওয়ায় বেশ আশাবাদী হয়েছিলেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেও তিনি নিবন্ধন করেননি। দেশে এসে উৎসবে শামিল হতে চেয়েছিলেন স্বশরীরে। কিন্তু ছুটি না মেলায় তিনি আসতে পারছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন।

আনসারী বর্তমানে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমি টানা দেড় দশক পথ হেঁটেছি। ইতিহাস সাক্ষী, গণতন্ত্র কখনো দয়া ভিক্ষা করে ফিরে আসে না; গণতন্ত্র ফিরে আসে মানুষের অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে। অনেকে জানতে চাইছেন, ভোটের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আমি কি আসছি? এর উত্তর—না। পারছিনা ভোট উৎসবে শামিল হতে। স্বশরীরে ভোট দিবো বলে রেজিস্ট্রেশন করিনি পোস্টাল ব্যালটে। আমি চাইলে ছুটি-ছাটার তোয়াক্কা না করে ভোটের আগে হাজির হতে পারি এবং সেই সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা সম্পর্কে আমার বন্ধুরা ভালোভাবেই অবগত। কিন্তু আমি কাউকে বিব্রত করতে চাই না এবং চাপের মুখেও ফেলতে চাই না।”

পোস্টে তিনি আরো লেখেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের মৌলিক দাবি। জনগণের রায়ের মধ্য দিয়েই আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত আনসারী জানান, দেশের মানুষের মতো তিনিও নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করছেন এবং জনগণের প্রত্যাশিত রায়ের দিকে তাকিয়ে আছেন।