ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাঙ্গলবন্দ ট্র্যাজেডি
অপমৃত্যু মামলা, তদন্ত কমিটি পুনর্গঠন

Link Copied!

Dead-নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসবে ১০জনের মৃত্যুর ঘটনায় পুনর্গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তিন সদস্যের কমিটি উন্নীত করে সাত সদস্য বিশিষ্ট করা হয়েছে।
এছাড়া প্রাণহানির ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসাই) বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।
শুক্রবার সকালে প্রাণহানির ঘটনা ঘটার পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইসরাত হোসেন খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুইজন হলেন – নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজানুর রহমান।
তবে কমিটির সদস্য এডিএম মিজানুর রহমান জানান, শনিবার জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত কমিটি পুনর্গঠন করে আরো চারজনকে যুক্ত করা হয়েছে। এ কমিটিকে পাঁচদিরে মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নতুন অর্ন্তভুক্ত চারজন হচ্ছেন- কৃষি সম্প্রসারণ অধিপ্তরের নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং সড়ক ও জনপথের প্রতিনিধি।
আগামীকাল রোববার ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে তদন্ত কাজ শুরু করবেন কমিটির সদস্যরা।
নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় এএসআই মোর্শেদ বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, ২৭ মার্চ সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ বাজারে রাজঘাটে একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার গুজবে হঠাৎ করে লোকজন হুড়োহুড়ি করতে গিয়ে ৪০ জনের মত পদদলিত হয়। তাদের মধ্যে সাত নারীসহ ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।
লাঙ্গলবন্দের পুণ্যস্নানের ইতিহাসে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম বলে স্থানীয়রা জানান।