ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস 

Link Copied!

দেশের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এপ্রিল মাসের শেষের দিকে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই তিন মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এই সময়ের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

তিনি জানান, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময়ের শেষার্ধে দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি/বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

তিনি আরও জানান, এই সময়ের শেষার্ধে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।