ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনবিআর থেকে সময় নিলেন ড. ইউনূস

Link Copied!

eunusনিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বকেয়া কর পরিশোধের সময় নিলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রোববার সকাল ১১টার দিকে ড. ইউনূসের পক্ষ থেকে তার আইনজীবী মাহবুবুর রহমান কর অঞ্চল-৬ এর কমিশনার মেফতাহ উদ্দিনের কাছে কর পরিশোধের জন্য সময় চাইলে তা মঞ্জুর করা হয়। এজন্য তাকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খবর নিশ্চিত করেছেন আইনজীবী মাহবুবুর রহমান।
তিনি বলেন, করদাতাদের কর বকেয়া থাকলে তার সঙ্গে এনবিআরের আলোচনার নিয়ম রয়েছে। তবে ড. মোহাম্মদ ইউনুছ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাই তিনি (ড. ইউনুছ) দেশে না থাকায় আমি তার আইজীবী হিসেবে এ আলোচনায় এসেছি। যেহেতু এখানে টাকা পরিশোধের বিষয় আছে। তাই আমি কোনো কমিটমেন্টে না গিয়ে সময় আবেদন করেছি।
আর এজন্য এনবিআরের কাছে কমপক্ষে এক মাসের সময় আবেদন করেছিলাম। তবে এনবিআর ১৩ এপ্রিল পর্যন্ত বিষয়টি মূলতবি করেছে বলে উল্লেখ্য ড. ইউনুসের এই আইনজীবি।
প্রসঙ্গত, প্রায় ১৩ কোটি টাকা আয়কর (ইনকাম ট্যাক্স) বকেয়া রাখার অভিযোগ উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তিন করবর্ষের কর বকেয়া রাখার কারণে তাকে গত ২২ মার্চ তলব করে চিঠি দেয় এনবিআর।
চিঠিতে তাকে আজ ২৯ মার্চ (রোববার) বেলা ১১টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে তাকে সাক্ষাৎ করার জন্য বলা হয়।
এনবিআর সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের (করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন ১৭৯১০২৮৬৯৫) ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ তিন করবর্ষের বকেয়া করের পরিমাণ ১৩ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ১২০ টাকা। এ বকেয়া পরিশোধের জন্য এনবিআরের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হয় তাকে। এর পরও বকেয়া কর পরিশোধ না করায় কর অঞ্চল-৬-এর ১১৪ নং সার্কেলের পক্ষ থেকে তলব করা হয়েছে তাকে।