ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে পৌঁছালো প্রায় দুই লাখ প্রবাসীর ভোট

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অংশ হিসেবে দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর ভোট। এগুলো যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা রয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসীর ভোট। আর বাংলাদেশে এসেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ১ হাজার ৮৫৯টি পোস্টাল ভোট।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার। ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩১৯ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪ জন।