ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনূসের বিরুদ্ধে অভিযোগ এলে খতিয়ে দেখবে দুদক

Link Copied!

unusনিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা অবশ্যই খোঁজ নিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান।
রোববার সকাল ১১টায় দুর্নীতি বিরোধী র‌্যালি শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ড. ইউনূসের বিষয়টি এখনো আমরা দেখিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগও পাইনি। যদি তার বিরুদ্ধে কোনো কিছু (অভিযোগ) থেকে থাকে তা অবশ্যই খতিয়ে দেখবো।’
বদিউজ্জমান বলেন, ‘আমরা প্রতি বছর ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করি। এবারও পঞ্চমবারের মতো এ দিবস পালন করতে যাচ্ছি। এর উদ্দেশ্য হচ্ছে- দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সাথে মানুষকে সম্পৃক্ত করা, দুর্নীতি সম্পর্কে অবহিত করা এবং আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানানো।
তিনি আরো বলেন, ‘মিডিয়া আমাদের দুর্নীতি বিরোধী কর্মসূচির ব্যাপারে প্রচুর সহযোগিতা করে। আমরা আশা করবো সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে অবহিত হয়ে আমাদের আন্দালনের সাথে সম্পৃক্ত হবেন। সেই সাথে আমি দুর্নীতি প্রতিরোধের জন্য জনসাধারণসহ সব রাজনীতিবিদের সহযোগিতা কামনা করি। এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের মাধ্যমে জনসাধারণের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাই সেটা হলো- আমরা সকল দুর্নীতিবাজকে ঘৃণা করবো এবং তাদেরকে সমাজ থেকে একঘরে করবো। তাহলেই দেখা যাবে একদিন আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হবে।’
প্রসঙ্গত, প্রায় ১৩ কোটি টাকা আয়কর (ইনকাম ট্যাক্স) বকেয়া রাখার অভিযোগ উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তিন করবর্ষের কর বকেয়া রাখার কারণে তাকে তলব করে সম্প্রতি চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।